Reels-এর প্রথম ৩ সেকেন্ডই সব। এই সময়ের মধ্যে scroll না থামালে Instagram আর কাউকে দেখাবে না।
Hook formula
- বড় টেক্সট ওভারলে — "আজই বন্ধ করুন এই ৩টি ভুল"
- Action shot — কাজের মাঝে শুরু করুন
- Pattern interrupt — অপ্রত্যাশিত visual
লুপ-ফ্রেন্ডলি বানান
শেষটা শুরুর মতো হলে viewer আবার দেখে — Instagram বুঝে "high retention" → আরও push করে।
ট্রেন্ডিং অডিও ব্যবহার
প্রতিদিন Reels feed scroll করুন, ছোট up-arrow icon দেখলে সেটা trending — যত আগে ধরবেন তত benefit।
Caption-এ hook
প্রথম লাইনই দেখা যায়। প্রশ্ন বা bold claim দিয়ে শুরু করুন।
CTA সরাসরি বলুন
"Save করে রাখুন", "কমেন্টে "H" লিখুন" — direct ask না করলে কেউ engage করে না।